| কবিতা | আমার মৃত্যু চাই |
| কবি | নিজাম উদ্দিন রনি |
| কাব্যগ্রন্থ | এলোমেলো ভাবনা |
আমি আমার মৃত্যু চাই
আমায় মৃত্যু দাও।
যদি নিংশ্বাসে প্রশ্বাস
মেলাতে না পার
তবে বন্ধ করে দাও
আমার শ্বাস-প্রশ্বাস।
এই অযাচিত বেঁচে থাকা
বুক চাপড়ানো আর্তনাদ
অদম্য মৃত্যু নাচ
আমি চাই না..।
তোমাদের এই নষ্ট পৃথীবিতে
যাবজ্জীবন কারাদন্ড চাই না…
আমার ফাঁসির রায় কার্যকর করো
আমি মুক্তি চাই,আমায় মৃত্যু দাও।