| কবিতা | সামর্থ্য নাই |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | নভেম্বর, ২০২২ সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ, সমসাময়িক |
সামর্থ্য নাই
----------------
------নজরুল ইসলাম খান
শহরে বাস, সরে না শ্বাস,
ভালো ভাবে বাঁচার পাইনা আশ্বাস ।
পণ্যের দাম, বাড়ে অবিরাম ,
জীবন চালাতে গায়ে ছোটে ঘাম ।
আয় উপার্জন , বাড়েনি তেমন ,
বেড়েছে সংসারের ব্যয় যেমন ।
এরকম ভাবে , কতদিন যাবে ,
পাইনা তো কূল , শত অভাবে ।
দেনার দায়ে, লাজ নাই গায়ে,
পথ চলতে বাধা পায়ে পায়ে ।
সব পাওনাদার , বড় নচ্ছার,,
দিবে না ছাড়, কিছুতে আর ।
মরে যদি যাই, মাফ কোরো ভাই ,
দেনা দেবার সামর্থ্য নাই ।
২২/১১/২২
টুটপাড়া , খুলনা