কবিতা সংখ্যার ছড়া [Please contact with support]
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী

সংখ্যার ছড়া
-------------------
----নজরুল ইসলাম খান

১ ২ ৩ ৪
এক দুই তিন চার,
আলসেমি নয় আর ।
৫ ৬ ৭ ৮
পাঁচ ছয় সাত আট,
লেখা পড়া আঁটসাঁট ।
৯ ১০ ১১ ১২
নয় দশ এগারো বারো,
পড়ে যাও যত পার ।
১৩ ১৪ ১৫ ১৬
তেরো চৌদ্দ পনেরো ষোলো ,
হৃদয়ের দ্বার খোল ।
১৭ ১৮ ১৯ ২০
সতেরো আঠারো উনিশ কুড়ি,
তোমার নেই যে জুড়ি ।

২৯/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted