কবিতা শেখ মুজিবুর রহমান
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় ডিসেম্বর ২০২১, বিকাল
উৎসর্গ শপখ মুজিবুর রহমান
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় বাংলাদেশ, রাজনৈতিক, স্বাধীনতা
Review This Poem

শেখ মুজিবুর রহমান
—————————–
——–নজরুল ইসলাম খান

এক জাতি এক নাম, এক দেশ এক প্রাণ ,
শেখ মুজিবুর রহমান ।
লক্ষ তারা একটি চাঁদ, কোটি মানুষ একটি দেশ ,
শেখ মুজিবের বাংলাদেশ ।
দেশ মাতৃকার স্বাধীনতা , হাজার বছরের শ্রেষ্ঠ দান,
শেখ মুজিবের অবদান
চব্বিশ বছরের পরাধীনতার, একটি শুভ পরিনাম ,
দেশের মুক্তি সংগ্রাম ।
সাতই মার্চের আহ্বান, এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম ।
মুক্তি যুদ্বের পুরো সময়, মার্চ থেকে ডিসেম্বর ,
প্রেরণায় শেখ মুজিবর।
মুক্তি কামীর একটি আশা , সারা জাতির একটি ধ্যান ,
শেখ মুজিবুর রহমান ।
দূর্নীতি মুক্ত বাংলাদেশ , ছিল তোমার ধ্যান জ্ঞান ।
শেখ মুজিবুর রহমান ।
ভাঙ্গিয়ে তোমার নাম , দুষ্কৃতির নয় পরিত্রাণ ।
শেখ মুজিবুর রহমান ।
করলাম দৃঢ় অঙ্গীকার , রাখবো তোমার মান।
শেখ মুজিবুর রহমান ।
তোমার তুলনা তুমিই, নয় কেউ তোমার সমান।
শেখ মুজিবুর রহমান ।
ধন্য তোমায় বুকে পেয়ে, হাজার গ্রামের একটি গ্রাম ।
টুংগি পাড়া বিশেষ নাম ।
০১/১২/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted