কবিতা রূপের ছড়া
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট, ২০২৩ সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, বাংলাদেশ, সমসাময়িক
Review This Poem

রূপের ছড়া
——————
–নজরুল ইসলাম খান

শ্যামল বরন দেহে খুকুর
হলুদ বরন শাড়ি ।
খুকু যাবে গা হলুদে,
পাশের বিয়ে বাড়ি ।
চিকন চাকন গড়ন খুকুর,
কালো বরন চুল ।
খুকুর চুলে গোঁজা আছে
সাতটি জবা ফুল ।
খুকুর ও চুল ছেড়ে দিলে
গোছার নিচে পড়ে ।
সাত বান্ধবী হাটছে পিছে
খুকুর চুল তাই ধরে ।
খুকু চলছে হেলে দুলে,
উপচে পড়ছে রূপ ।
পাড়ার লোকে দেখছে চেয়ে,
হয়ে সব নিশ্চুপ ।

২৪/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted