কবিতা রাত
কবি নজরুল ইসলাম খান
সময় জুলাই ২০২৩ সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, রূপক
Review This Poem

রাত
——–
—নজরুল ইসলাম খান

আমারে তোমার লাগবে না ভালো,
কারণ আমি যে কালো।
পারব না আমি ছড়াতে কখনো
সোনালী বর্ণের আলো ।
আলোকের অভাব হলেই শুধু
আমার দেখাটি পাবে ।
আমি এলেই জগতের রঙ
অন্ধকারে ডুবে যাবে।
অন্ধকার কেহই বাসে না ভালো ,
চায় যে কেবল আলো ।
আমারে তাড়াতে আঁধারে সবাই
কৃত্রিম আলো জ্বালো ।
দিনের আলোয় ঘটে যত পাপ ,
রাত তো সেথায় নস্যি ।
রাতকেই সবাই দোষে তবুও ,
বলে, সে পোষে দস্যি ।
কিন্তু আঁধার আছে তাই সবাই
আলোর মূল্য বোঝে ।
আলোর মাঝেও আমারে অনেকে
হৃদয় দিয়ে খোঁজে ।
আমারে খুঁজ না দিনের আলোয় ,
গহীন আঁধারে খুঁজ ।
আঁধারে আমি যে বিলাসের রাণী ,
সেই কোলে চোখ বুজ ।
শান্তিতে যারা বিশ্রাম নিবে ,
তারা এসো এই বুকে ।
আদর দিয়ে ও পরশ বুলিয়ে
ঘুম পাড়াব সুখে।

২৭/০৭/২০২৩
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted