| কবিতা | ভালো থাকবে |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | ডিসেম্বর , ২০২২ সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, জীবনমুখী |
ভালো থাকবে
-------------------
---নজরুল ইসলাম খান
অতীতে তুমি কী ছিলে,
নাই বা মনে করলে।
বর্তমানে যেটা হলে ,
সেটাই মূল ধরলে ।
ভবিষ্যতে কী যে হবে ?
কষ্ট পাবে কেন ভেবে?
নিজ কাজ করে যাবে,
তবেই ভালো থাকবে ।
১৩/১২/২০২২
টুটপাড়া , খুলনা