কবিতা ফেসবুকে লিখি কবিতা
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় ডিসেম্বর , ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ, সমসাময়িক

ফেসবুকে লিখি কবিতা
--------------------------------
----নজরুল ইসলাম খান

আমি কোন বক্তা নই যে
জ্বালাময়ী বক্তৃতা দিয়ে শ্রোতাদের উদ্বুদ্ব করবো ।
সুরেলা কন্ঠ নেই যে
মানুষের মন গলাবো।
চিত্র শিল্পী নই, নেতা নই , অভিনেতা নই,
অর্থ, বিভব, প্রতিপত্তি কিছুই নেই ।
শুধুই একজন মানুষ আমি ।
মাঝে মাঝে ফেসবুকে লিখি দু' একটি কবিতা ,
জানাতে মনে জমে থাকা কথা।
কেউ পড়ে, কেউ বা এড়িয়ে যায় ।
কেউ কেউ লাইক কমেন্ট করে দু চারটা।
কেউ বা দেখে এতে আদিখ্যেতা ।
কয়েকদিন পরে হারিয়ে যায় ,
কেউ আর খোঁজ রাখেনা তা ।
কবর দেয়ার পর যেমন লাশটা ।
কষ্ট শুধু তারই ,
মনে যার ব্যাথা ।
১২/১২/২০২১
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted