| কবিতা | নির্জীব |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | আশা, প্রেম, বিরহ |
নির্জীব
-------
---------নজরুল ইসলাম খান
তোমার মনোরঞ্জনে বন্ধু ,
হৃদয়ে খুলেছি খাতা ।
তোমার জন্য কবিতা লিখে
নিত্য ভরি তার পাতা ।
তোমার চোখে চোখ রেখে ,
আঁকি তোমারই ছবি ।
আমার যত চাওয়া আছে,
তোমার চাওয়া সবই ।
তোমার জন্য হৃদয় বীণায়
নিতুই বাধি সুর ।
তোমার গান গাইতে গাইতে
হই আমি বিধুর ।
তোমার মনের ভাব ফেরাতে
গল্প নিয়ে বসি ।
কষ্ট নিয়েও তোমার জন্য
অধরে রাখি হাসি ।
তোমার জন্য ঘুরে আসি
তেপান্তরের মাঠ ।
তোমার জন্য আমার ঘরে
বসাই চাঁদের হাট ।
এতো আয়োজন তবু তোমার
মনে ধরে না ।
তোমার মতো নির্জীব বন্ধু
চোখে পড়ে না ।
২৩/১০/২০২১
টুটপাড়া, খুলনা