কবিতা তুমি জন্মেছিলে তাই
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩, সকাল
উৎসর্গ শেখ মুজিবুর রহমান
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় বাংলাদেশ, রাজনৈতিক, স্বাধীনতা
Review This Poem

তুমি জন্মেছিলে তাই
——————————
–নজরুল ইসলাম খান

তুমি জন্মেছিলে তাই ,
বাংলা আমার স্বাধীন হয়েছে ।
তুমি জন্মেছিলে তাই,
বাঙালি তার পরিচয় পেয়েছে।
তুমি জন্মেছিলে তাই ,
লাল সবুজের পতাকা এঁকেছি।
তুমি জন্মেছিলে তাই,
বাংলাদেশের নাম লিখেছি ।
তুমি জন্মেছিলে তাই,
মায়ের ভাষায় কথা বলি
তুমি জন্মেছিলে তাই,
স্বাধীন দেশেতে পথ চলি।
তুমি জন্মেছিলে তাই ,
আমার ভিটায় ডাকে পাখি।
তুমি জন্মেছিলে তাই ,
আমার সন্তান বুকে রাখি।
তুমি জন্মেছিলে তাই,
সব আমার নিজের হলো।
তুমি না হলে এসব,
কেমন করে পেতাম বলো?
সারাবিশ্বের বিষ্ময় ,
তুমি শেখ মুজিবুর রহমান ।
বাঙালির ধমনীতে
বহতা নদীর মতো বহমান ।

১৪/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted