বাংলা কবিতা, ক্ষুধা কবিতা, কবি নাজমুল হোসেন নয়ন | কবিতা অঞ্চল
কবিতা ক্ষুধা
কবি নাজমুল হোসেন নয়ন
সময় 1,6,2020
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী
5/5 - (1 vote)

ক্ষুধা
তোদের নিউরন গুলোতে ঝাঁঝালো আঁশটে গন্ধ
চকলেট হয়ে গলে পরে,
পূর্ব পুরুষের বায়বীয় শরীরের লোমকূপ বেয়ে।
তিন পুরুষের মহাকাব্যে
কাক চেটে নেয় রস,
সাদা হাগু বেয়ে পরে তোদের কালো মাথায়।
বাতাস,মাটি আর জলের
আলাপ চারিতায়,
শবদেহ গিলে খাওয়ার
দায় নিলো মাটি।
নাভীর তলদেশ থেকে ক্ষুধা এসে ভিড় করে
মস্তিষ্কের পাতিলে।
আলু সেদ্ধ হলে মেনে নেই
রান্না হলো উনুনের গোস্ত।
বিরিয়ানির গন্ধ গিলছে
মাটির শরীর।
সেদ্ধ মাংসের মিছিলে
অমিমাংসিত তাত্ত্বিকের ভিড়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted