| কবিতা | বহুরুপি |
| কবি | নাইমুর রহমান |
| কাব্যগ্রন্থ | তুমি_আমি_বিচ্ছেদের_সন্ধ্যা |
| সময় | ১১ মে ২০২৫ রাত ১২:৪৫ মিনিট |
| উৎসর্গ | অচেনা সম্পর্কের সারথি-তাহমিনা আনজুম ইলা |
| লিখার স্থান | বসুন্ধরা আবাসিক এলাকা |
| সম্পৃক্ততা | মানুষের বহুরূপী সত্তা, রহস্য ও মায়ার অন্তরালে সত্যকে খুঁজে ফেরার অনুভব। |
বহুরুপি
তুমি কি আলো, নাকি ছায়া?
তোমার রূপ কি সত্য, নাকি মায়া?
প্রতিদিন এক নতুন চেহারা,
তবুও কি পেয়েছি, তোমার অন্তরের স্নিগ্ধ ছোঁয়া?
তোমার চোখে এক আকাশ রহস্য,
মুখে লুকানো এক নীরব প্রতিশ্রুতি,
তুমি যেই হও, তবু আমি ভেসে যাই,
তোমার রঙে রঙিন এক ছন্দের গ্রন্থিতে।
আজ এক হাসি, কাল দুঃখের ছায়া,
তোমার রূপ যেন নদীর জলের মতো,
যার বাঁকে বাঁকে লুকানো এক রাশি বেদনা,
তবুও আমি খুঁজে ফিরি—কোথায় তোমার ঠিকানা?
তুমি বহুরূপে মিশে যাও বাতাসে,
একেকটি রূপ যেন ভিন্ন ভিন্ন ভাষা,
আমার হৃদয় সেই ভাষায় ছুঁয়ে যায়,
তোমার আসল রূপ—সেখানে যেন অনন্ত বাসা।
তুমি বহুরুপি, তাই এত অনন্ত,
তোমার প্রতিটি রূপে লুকিয়ে এক জ্বলন্ত অগ্নি,
যা ছুঁয়ে দিলেও বুঝতে পারি না,
তুমি কে? কোন রূপেই বা তুমি, সত্য?
(নাইমুর রহমান)
কল্পনার জগতের গল্পকার-