কবিতা আমাকে ভালোবাসার পর
কবি রাব্বীর নাহিয়ান অপু
কাব্যগ্রন্থ ভালোবাসা তারপর
সময় ১১ অক্টোবর ২০২০
উৎসর্গ প্রিয়দর্শিনীকে
লিখার স্থান লক্ষীপুর,চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
Review This Poem

আমাকে ভালোবাসার পর কিছুই আগের মতো নেই তোমার।
ষষ্ঠ ইন্দ্রিয়সহ রক্তচঞ্চল ধমনী কোষে, আমার প্রেমের স্নায়বিক কার্যকলাপ শুরু হয়েছে তোমার শরীরে।
২৭ জানুয়ারি তোমার মগজের এক একটি তাড়না যেন,
প্রেম আর অপ্রেমের মাঝে তুমি এখন কেবল আমাকেই বুঝো।
তোমার শরীর আজকাল বেশ চায় আমাকে
আমাকে ভালোবাসার পর শুনেছি প্রতিরাতেই আমার ঠোঁট খুঁজতে তন্দ্রাচ্ছন্ন হয় তোমার।
যেভাবে গভীর রাতে মা তার ক্ষুধাতুর সন্তানকে ক্ষুধার্ত দেখে রাতের অর্ধেক দীর্ঘশ্বাস লুটে দেয়,
তুমি যেন আমার চুমোর জন্য মধ্যরাতে মগ্ন থাকো নিদারুণ চটপটানিতে।
আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো নেই তোমার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted