বাংলা কবিতা, অপেক্ষা কবিতা, কবি নাহিদ হাসান | কবিতা অঞ্চল
কবিতা অপেক্ষা
কবি নাহিদ হাসান
সময় এপ্রিল ১৮, ২০২০
লিখার স্থান ঢাকা,বাংলাদেশ

অপেক্ষা, নামটা ছোট্ট
একটা সুতোয় গাঁথা
মনের এক কোণে কিছু
কষ্ট লেগে থাকা!

অপেক্ষা, তোমার কোলে
মাথা রেখে শেষ হাসিটা,
তোমার জন্য রাতের পর রাত
পত্র লিখে, না দেওয়া বেদনা

অপেক্ষা, চাঁদের আলোয়
তোমায় মুখ খানি না দেখার,
কবে শেষ হবে এই হাহাকার?

অপেক্ষা, নেই কোন শেষ
সেই আদিকাল থেকে শুরু-
যার নাই আছে কোনও রেশ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted