বাংলা কবিতা, অদ্ভুত পৃথিবী কবিতা, কবি নাহিদ হাসান | কবিতা অঞ্চল
কবিতা অদ্ভুত পৃথিবী
কবি নাহিদ হাসান
সময় এপ্রিল ১৭, ২০২০
লিখার স্থান ঢাকা,বাংলাদেশ

অদ্ভুত পৃথিবী, আজকে আপন
কালকে পর, আজকে ভালো
কালকে খারাপ!

শুধু মায়ার মধ্যে আছি
মায়ার জালে আবদ্ধ হয়ে
নষ্ট হচ্ছে মন, কষ্ট হচ্ছে বেশি।

পৃথিবী দেখে আমাকে বলে,
নিজেকে উজাড় করিস না
স্বার্থপর পৃথিবীতে কেউ কারো না।

চারদিকে প্রতারণার খেলা
কেউ জিতবে, কেউ হারবে
এই মেলায়।

ভালো কাকে বাসবি
এই ভণ্ড পৃথিবীতে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted