কবিতা এই হ্রদ তোমার জন্য
কবি নাফিউল হাসান
কাব্যগ্রন্থ অনুরাধা তোমার জন্য
উৎসর্গ কাপ্তাই হ্রদের নীল জলকে
লিখার স্থান কাপ্তাই,চট্টগ্রাম
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

এই রোদ্দুর বিকেলে
এইখানে,
দূরবর্তী পাহাড়-হ্রদে বেদনার গান..
ভৈরবী ঢেউয়ে… ভেসে যায় নীলাকাশ
উড়ে যায় পানকৌড়ির মতন..
পাহাড়ি হাতি বুনোপথ ধরে এসে
পান করে শ্বেতশুভ্র জল..।
এইখানে.. সবুজাভ নীলে
উদাসী হাওয়ায়
গাঙচিল উড়ে আমার মতন…
প্রিয়তমা,
মেঘবৌ ভালো কি বাসে আমায়..?
ভালো কি বাসে কচুরিপানা ফুল?
ভালো কি বাসে পাহাড়ি দুঃখ,
ঝর্ণার জল?

guest
0 Comments
Newest
Oldest Most Voted