কবিতা নিষ্প্রান দৈত্য
কবি মোহাম্মদ মুছা
সময় ১৫-০১-২০২৬
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, থানা - বায়েজিদ বোস্তামি, জিলা- চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেমের কবিতা
Review This Poem

নিষ্প্রান দৈত্য
মোহাম্মদ মুছা

শখের চাঁদ মায়ার চাঁদ
কখনো কুয়াশায় চাদরে
কখনো মেঘের আড়ালে
মুগ্ধ মোহে পাহারায় রাখি,
অথচ, তার কোন বোধ নাই
আমার মোহ আমার যাতনা
আমার মুগ্ধতা আমার দায়
তার’তো কোন বোধ নাই,
রক্ত-মাংসের হৃদ নাই
পরান কাঁদার জো নাই
অশ্রু ঝরার নয়ন নাই,
শখের চাঁদ মায়ার চাঁদ
আকাশের বুকে দিব্যি এক দখলদার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted