কবিতা তোমারই অপেক্ষায়
কবি মোহাম্মদ মুছা
সময় ১০/০১/২০২২
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
Review This Poem

তোমারই অপেক্ষায়
মোহাম্মদ মুছা

বসন্ত এসেছিলো ;
ফুটেছিলো ফুল
আগুনের শিখায় নয়, কৃষ্ণচূড়ায়
ঝলসেছে হৃদয় তুমুল ,
বর্ষা এসেছিলো ;
আকাশ ভরা মেঘ
কদম, কেয়া ফুটেছে কতো
হিজল লতায় ঝুলেছে আবেগ,
শরৎ ও এসেছিলো ;
হেসেছিলো কাশবন
শান্ত বিকেলে হিমেল হাওয়া
উদাসী করেছে এই মন,
প্রকৃতির ছদ্মবেশে
ছুঁয়েছো তুমি আমায় বারবার
ব্যর্থ আমি পায়নি নাগাল তোমার
পৃথিবী ঘুরছে তার নিজ অক্ষে
নিজ সীমারেখায়,
আমি আজো আছি তীর কেবল
তোমারিই অপেক্ষায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted