কবিতা খোঁজ আমায় খোঁজ
কবি মোহাম্মদ মুছা
সময় ০৪/০৪/২০১৮
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
Review This Poem

খোঁজ আমায় খোঁজ
মোহাম্মদ মুছা

থাক, ঐটুকুতে থাক
যেখান থেকে স্বপ্ন আমায়
“জাগো” বলে দিলো ডাক ;
থাক, ঐটুকুতে থাক
‌সত্যি বলছি
একটুখানি করিনিতো রাগ,
রাখ,ঐইখানেতে রাখ
আমায় নিয়ে ভাবনা যত,
মনের মাঝে লুকানো ক্ষত
মেঘের আড়ালে রাখ,
ভালোবাসা শুয়ার হবে
খুঁজে আমায় কে বা দিবে?
ঐ আশাতে থাক;ঐ আশাতে থাক
আমি এখন অন্য ভবে
বসত গড়েছি এইতো ভেবে
চাঁদ;তারা সব চিবিয়ে খাবো
আকাশ; হাতের মুঠোয় নিবো!
তুমি যা চাও সবি দিবো
শিশির কনায় পদ্মায় ঝুলবো,
আধাঁর আলো তফাৎ বুঝে
নিবে কি আমায় ; তুমি খুঁজে ?
তাইতো আমি এখন অচিন
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম
দিক পাল্টে যায় রোজ
খোঁজ আমায় খোঁজ,

guest
0 Comments
Newest
Oldest Most Voted