কবিতা অতল মোহ
কবি মোহাম্মদ মুছা
সময় ২৬/১২/২৩
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

অতল মোহ
মোহাম্মদ মুছা

ফিরে ফিরে আসো স্বপনে মোর বারবার
ভুবন আমার নিমিষেই হয়ে যায় ছারখার
প্রেম বিরহের কামনায় মরি আমি যাতনায়
ছুঁয়ে ছুঁয়ে তোমায় পতিত হয়ে কোমায়,

বুকের মাঝে কেবল অবিরাম অবিচল স্পন্দন
শুনেনা কেহ নিবৃত্তের নিদারুণ স্তব্ধ ক্রন্দন
তরঙ্গ বিহীন অচল আজি মোর দেহ
কাটেনি তবুও লোলুপ হৃদয়ে তোমার মোহ ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted