| কবিতা | কিছু কিছু গল্প থাকে |
| কবি | মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রেম, বিরহ |
কিছু কিছু গল্প থাকে
মাঝ পথে ছেড়ে আসতে হয়।
তারা যেন তৈরী হয়
ফিরে তাকানোর সাধ নিয়ে।
বহু বছরের পর
ফের ঠিক যোগাযোগ করে।
ক্ষমা চায়। বুঝতে পারে না –
আস্তিনের নীচে ঢাকা আঘাতের কাছে
বহু আগে কৃতজ্ঞতা স্বীকার করেছি।