কবিতা নার্সিং
কবি মনির হোসেন
3/5 - (1 vote)

মনের সকল দুঃখের গর্ভপাত করাইছে যে ডাক্তার
তারে নার্সিং কলেজে ভর্তি করানো হোক
কিছুটা কোমলতা শিখে আসুক সে
কিছুটা যত্ন নিক
কিছুটা প্রেম দিক।
কাঁটাছেড়া,সুঁইসুতো,গ্লাভসবন্দী আদর ফেলে দিক
রুই দিয়ে মুছে দিক প্লাজমা
গড়িয়ে পড়া ব্যাথা।
আহহ!উফফ!
ভালোবাসা বেঁধে দিক গজে,আদরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted