| কবিতা | অসমান্তরাল |
| কবি | মনির হোসেন |
| সময় | ২০ আগষ্ট,২০২১ |
| লিখার স্থান | রামগড়,খাগড়াছড়ি। |
মহাশূন্য ভরে উঠছে
মানুষের আর্তনাদ জমে বরফ হয়ে।
তারাগুলো দৌড়ে দৌড়ে জাজিম ছিঁড়ে খেয়ে নিচ্ছে সুখ
বৃষ্টির সঙ্গম।
যেখানে —
অবসন্ন শয্যা শুয়ে থাকে,
যেখানে—
রুগ্ন ধাত্রী হাতের চুন মুছে,
যেখানে—
বৃদ্ধ বিড়ি ফুঁকে তরুণীর গালে,
যেখানে—
ঘুমিয়ে নবজাতক পুটিমাছের কানকোয় চেপে।
সেখানে—
নীল
সেখানে—
মানুষের আহাজারি।