| কবিতা | স্মৃতির তাড়া |
| কবি | মোমিনুল হক |
| সময় | ১৬ জুন ২০২২ |
| লিখার স্থান | গাজীপুর, বাংলাদেশ |
তোমার মনের ডায়েরির পুরনো সবকটি পাতা ছিঁড়ে,
নতুন করে লিখেছ হয়তোবা অন্য নাম ছাপা অক্ষরে।
আমার মায়া ভুলে যেখানে যাও তুমি আমাকে ছেড়ে,
বন্দি হয়ে রবে স্মৃতিগুলো তোমার মনের কারাগারে।
যেথায় তোমার অসাড় যাত্রা আমার হতে অবিচারে,
সেথায় তোমার বিচার চাইবে স্মৃতিরা আত্মচিৎকারে।