কবিতা মানব
কবি মোমিনুল হক
Review This Poem

অন্ধকারে নিঃসঙ্গ হয়ে কাঁদতে হয়,
স্বচ্ছ আলোয় সবার মাঝে হাসতে হয়।
কভু অশ্রু হতে করতে হয় সাহস সঞ্চয়,
তবু অজানা থাকে কর্মের জয়-পরাজয়।
এই সবই অদৃশ্য সত্তার অবোধগম্য রীতি,
চলতি নাটকের নট হয়েও অজানা সব নীতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted