কবিতা আত্ম স্বীকারোক্তি
কবি মোমিনুল হক
সময় ২২ জুন ২০২২
লিখার স্থান গাজীপুর, বাংলাদেশ
5/5 - (1 vote)

অজানা আমার স্বকর্মের অজস্র খুঁত,
যদিও আমিই সমস্ত সৃষ্টির কাছে স্রষ্টার দূত।
তবে স্রষ্টার নিখুঁত সৃষ্টি হয়ে নিজেকে যতটা বুঝি,
তার থেকেও নশ্বর পৃথিবীতে অন্যের দোষটা খুঁজি।
শ্রেষ্ঠত্বের মোড়কে সাধুর বেশ ধরে চলা আমার পুঁজি,
অন্যের অধিকার খর্ব করে উপার্জন করি রুটিরুজি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted