কবিতা অভিযোগ
কবি মোমিনুল হক
3/5 - (1 vote)

যাকে আমি প্রিয় ভাবলাম রোজ,
সেই কখনো নেয়নি আমার খোঁজ।
তার চোখেই জমা আমার যত দোষ,
স্বেচ্ছায় কখনো দেখেনি আমার যশ।
ভালোবেসে যখনি আমি তারে ডাকি,
অবহেলা ছলে সেই আমারে দেয় ফাঁকি।
সব ভুলে আমি এখন শুধুই আমার জন্য,
পুরানো ক্ষত ভুলতে পারলেই আমি ধন্য।

guest
0 Comments
Newest
Oldest Most Voted