কবিতা শরতের সাদা ফুলে
কবি মিজান ফারাবী
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, বাংলাদেশ

রিমঝিম বৃষ্টি ঝরছে, হালকা বাতাসে দুলছে কাশফুল
বরষা ফুরিয়ে ভাদ্র এলো— তবুও বৃষ্টি ছুঁয়ে এলো শরত যেমন। ডাঙার জলে হেলে পড়ছে শরতের রানী
যেন উর্বশী মেয়ে হেলে আছে ফুলের মতন।

দূরের ওই মাঠ, আমনের ক্ষেত
সারি সারি সোনালি এ ধান—
কৃষকের মন, শরতের ঢেউ খেলা বন
যেন আকাশের শাদা শাদা মেঘ
মেঘে মেঘে উড়ে যাওয়া বক পাখিদের গান।

গ্রামের নদী ঘেঁষা মাঠ আর শরতের বিল
পদ্ম পাতার ফাঁকে ডাহুকের ডাক— মোহনীয় ডাকে
শৈশব জেগে থাকে স্মৃতি অনাবিল।

শরতের গ্রাম, জুঁই-শিউলী ফোটে চারিদিকে
মিষ্টি এ রোদ, বৃষ্টির ছোঁয়া যেন মেঘে মেঘে
আলেয়ার বেলা। ফিরে ফিরে চায়—
স্মৃতিরা জড়ায় এলোমেলো শরতের খেলা।

নরম আলোয় শিশির ভেজা ভোর নামা
দোয়েলের গান। শরতের শাদা ফুলে নতুন আশায় জেগে ওঠে প্রাণ— নদীর ওই তীর হাওয়া ঝিরঝির,
আহা পাললিক সুখে। রূপের রাণী, এলো বরষায়।
এই শরতের ঢেউ দুল খেয়ে যাক আমার বুকে—

guest
0 Comments
Newest
Oldest Most Voted