| কবিতা | ফিরে এসো |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ০৬ মার্চ, ২০২০, রাত |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
| কবিতার বিষয় | বিরহ |
নির্ণীত আয়ু দুই কুকুরের বয়স মান পেরিয়ে,
অতিক্রম করছি হৃদয়ের মরূ –
আজ তোমাকে শুনতে ইচ্ছে করছে!
আজ তোমাকে দেখতে ইচ্ছে করছে!
আজ তোমাকে ছুঁতে ইচ্ছে করছে খুউব!
অপারগতা’র তুমুল আক্ষেপ- দেখো,
ভরা পূর্ণিমা; ম্লান তবুও চাঁদের আলো
দেখো- কতটুকু বিষাদ যাপন করছে আকাশ
মনের
ব্যক্তিগত
বিস্তীর্ণ অঞ্চল;
যেটুকু মুখরিত ছিলো তোমার পদচারণে!
এ চাঁদ
এ রাত
বিগত ক্ষত
ফুরিয়ে যাওয়া আয়ুষ্কাল;
আঁচড় কাটছে বুকে- তোমার নামের জিকির
চিরতমা আমার, ফিরে এসো- ফিরে এসো
প্রেমের শহরে – ফিরে ফিরে এসো বারংবার…
