| কবিতা | বুক পেতে দেবো |
| কবি | মিটু সর্দার |
| সময় | জুন ২০২২ রাতে |
| লিখার স্থান | সৌদি আরব |
যদি কখনো আমায় ছেড়ে চলে যাও
তাহলে বুঝবো আমার ভালোবাসা ছিলো পদ্মপাতার জল
ধুসর পান্ডুলিপির পরিত্যক্ত মলাট –
যা কখনো স্পর্শ করতে পারেনি তব ললাট।
আমাকে ছেড়ে যাওয়ার অর্থ হবে –
কেউ একজন তোমাকে আমার থেকেও বেশী –
খুউপ বেশী — পাগলের মতো ভালোবাসে।
তুমি নারী — তোমাদের নাক বেড়ালের নাকের মতো
আমার হাতে, গায়ে, কাপড়ে তুমি অন্য নারীর ঘ্রাণ পাচ্ছো।
আর অবহেলার কথা তুমি ব’লে ছিলে —
আমি পুরুষ —
পৃথিবীর সমস্ত দায়িত্ব আমার কাঁধে —
শকুনিরা খামচে ধরেছে পৃথিবীর হৃৎপিণ্ডে —
সজ্জিত হচ্ছে রণতরী —
তৃতীয় বিশ্বযুদ্ধটা থামাতে আমাকে দিনরাত খাটতে হয়
ভালোবাসার কথা, মানবতার কথা বলতে হয়।
যে চোখ একবার তোমার চোখ দ্যাখেছে —
পৃথিবীর অন্য কারোর চোখ মরুভূমির মতো।
তুমি দূরত্ব চাও —
যতোটা ইচ্ছে দূরত্ব বাড়িয়ে না-ও
এই মিথ্যে অপবাদ, মিথ্যে কলঙ্ক তুমি ফিরিয়ে না-ও
আমাকে রক্তাক্ত করবে —
মরার আগে প্রতিদিন কয়েকবার করে মারবে —
ক্ষত-বিক্ষত করবে হৃদয়, অলিন্দ ভাসবে রক্তে।
জীবনের পাতা থেকে অলীক ভাবনা —
মিথ্যে আস্ফালনের পর্দা সরিয়ে
যদি কখনো জীবনের মুখোমুখি দাড়াও —
কঠিন বাস্তবতার বুকের ‘পর পা রেখে চলতে শিখো
তাহলে ফিরে এসো, ফিরে এসো —
এই বুক পেতে দেবো।
১১/০৬/২০২২ সৌদি আরব