কবিতা জনজীবন অতিষ্ঠ
কবি মিটু সর্দার
সময় মে ২০২২ রাতে
লিখার স্থান সৌদি আরব
সম্পৃক্ততা সিলেটের ভয়াবহ বন্যা
Review This Poem

মানুষ এখনো হৃদয়ে পুষে রাখছো
অহংকার অহমিকা দম্ভ মিথ্যে আস্ফালন।
এখনো বড় বড় কথার খই ফুটে মুখে
পূণ্য ভূমি সিলেট অথৈজলে যাচ্ছে ডুবে।

বাঁধনহারা স্রোতে ভাসছে শিশু,কিশোর, বৃদ্ধ
গরু ছাগল মহিষ মিলছে না কোন হদিস।
ঘরের চালে অথৈজল, জলে ভাসছে মল
খাবার জুটছে না, মিলছে না বিশুদ্ধ জল।

খোদার নাফরমানী করে মুষ্টিমেয় মানুষ
খেসারত দেয় সকল সৃষ্টি, তবুও খোলেনি অন্তর্দৃষ্টি।
আকাশ হতে বর্ষে ভারী বৃষ্টি, কাঁদে খোদার সৃষ্টি
অতিবৃষ্টিতে ফসল নষ্ট,জনজীবন অতিষ্ঠ, বন্যার সৃষ্ট।

২১/০৫/২০২ সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted