কবিতা এরপর আপনাকে ভালোবাসার পর
কবি মিনহাজ রাফি
সময় জানুয়ারি ৭,২০২২ রাত ৯টা
লিখার স্থান চট্টগ্রাম
4.5/5 - (2 votes)

এরপর— আপনাকে ভালোবাসার পর বুঝেছি
আপনাকে ভালোবাসলে মার্ক এন্টোনি অ্যান্ড ক্লিওপার্টাকে
পড়া আমার দ্বারা সম্ভব নয়।
এরপর—আপনাকে ভালোবাসার পর আমি জেনেছি
আপনাকে ভালোবাসলে ক্যান্সার নিরাময় কেন্দ্রে
অপরাজিত রক্ত গোলাপের চাষ হয়।
এরপর—আপনাকে ভালোবাসার পর আমি দেখেছি
আপনাকে ভালোবাসলে হিপোক্রেসি বিষাদ নিয়ে
ইতিহাসবিদ গবেষণা করতে একবিন্দুও ইচ্ছুক নয়!

এরপর—আপনাকে ভালোবাসার পর আমি দেখেছি
আপনাকে ভালোবাসলে ক্যাফেটেরিয়ার অপবাদের আলোকরশ্মি,
ডেমোক্রেসি বন্ধুসভায় জোনাকি হয়ে রয়!
এরপর— আপনাকে ভালোবাসার পর জেনেছি
আপনাকে ভালোবাসলে সভ্যতার অপ্রেমশাস্ত্রে
উন্মাদ আমাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।
এরপর—আপনাকে ভালোবাসার পর আমি বুঝেছি
আপনাকে ভালোবাসলে শাহাবাগ মোড়ে প্রেম সংবিধানের আলোকে
ঘুমন্ত চোখ সারা নিশি জেগে রয়।
এরপর—আপনাকে ভালোবাসার পর আমি জেনেছি
আপনাকে ভালোবাসলে নক্ষত্রের সিঁড়ি বেয়ে
গ্যালাক্সির ধূলিকণায় নতুন মুখ আবিষ্কার করা সম্ভব নয়।

এরপর—অতঃপর
শহর জুড়ে লেপ্টে থাকা ক্লান্তিতে নক্ষত্র তারা মরে গেলেও
আপনাকে ভালোবেসে যেতে হয়!
এরপর— অতঃপর— আপনাকে ভালোবাসার পর আমি জেনেছি—বুঝেছি—
আপনাকে ভালোবাসলে আপনাকে ভুলে থাকা সম্ভব নয়।
আপনাকে ভালোবাসলে শিরায় উপশিরায় আপনি নামক
আহ্নিকগতিটা উপন্যাসের শেষ শব্দেও জবা হয়ে ফুটে রয়।

guest
2 Comments
Newest
Oldest Most Voted
কবিতা অঞ্চল
Editor
3 years ago

কবিতা অঞ্চলে স্বাগতম।