| কবিতা | মুক্তির কবিতা |
| কবি | এম. এইচ. মজুমদার |
| সময় | ২ এপ্রিল,২০২০,বিকাল |
| লিখার স্থান | কুমিল্লা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
মনে হয় যেনো কত অন্ততকাল ধরে
আকাশ দেখি না,
বিকেলের পথিক হয়ে
ঘরে ফেরা পাখিদের সাথে গল্প করি না!
এ যে এক বিষম বন্দিদশা।
বিষাদে মুক্তির প্রহর গুণি-
তবে মুক্তি কিসে?
পৃথিবীর অসুখ সারাতে!
কবে যে সারবে এ অসুখ,
কবে যে ঘর হতে দুই পা ফেলিয়া
মৃক্ত বিহঙ্গের মতো ঘুরে ফিরে আকাশ দেখিব!
