| কবিতা | বাবুই পাখির বাসা |
| কবি | মুহাম্মাদ মেহেদী হাসান |
| সময় | ২৯ মে, ২০২১, |
| উৎসর্গ | প্রিয় মা-বাবা ও শুভাকাঙ্ক্ষীদের |
| লিখার স্থান | রায়পুর, লক্ষ্মীপুর |
মাঠের দুই পাশে
সোনা ঝরা ধানের মৌ মৌ গন্ধে
মুখরিত চারপাশ,
বিস্তীর্ণ মাঠের এক কোনে
এক পায়ে দাঁড়িয়ে তালগাছ।
তালগাছে বাসা বুনতে
ব্যস্ত বাবুই পাখি,
তা দেখে জুড়ায় মোদের দু-টি আঁখি!
বাবুই পাখিরা খোলা মাঠের আনাচে-কানাচে,
বাসা-ঘর বানাতে খড়কুটো খুঁজছে।
এ সব জড়ো করেই গড়ে উঠবে
বাবুই পাখির নিপুণ শিল্পকর্ম কুঁড়ে ঘর।
যেমন হবে দৃষ্টিনন্দন তেমনি মজবুত,
রক্ষা পাবে হতে তুফান-ঝর।