| কবিতা | দুর্বোধ্য এই শহর |
| কবি | মুহাম্মাদ মেহেদী হাসান |
| সময় | ০৫ সেপ্টেম্বর ২০২১ |
| উৎসর্গ | বিপ্লবের স্বপ্নচারীদের |
| লিখার স্থান | আশুলিয়া, সাভার, ঢাকা |
রাস্তার দেয়ালে লিখেছে কে
বিপ্লবের স্লোগান,
ক্ষুধার্ত পেটে শিশু আজ
ল্যাম্পপোস্টের নিচে, সেতুর রোলিংয়ে
দিয়েছে কেন হেলান!
কেউ রাখেনি খোঁজ
একমুঠো এই শহরে,
না খেয়ে-শূন্য মানিব্যাগে কতজন!
কার রক্তে বেচেঁছে তার প্রাণ
কে মানাচ্ছে প্রিয়জনের অভিমান
কে হারিয়েছে তার প্রিয়জন।