| কবিতা | তুমি সমগ্র |
| কবি | মেহেদি হাসান |
| সময় | নভেম্বর, ২০১৯ |
| লিখার স্থান | পরিবাগ, ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
তুমি-
প্রেসক্রিপশনে ‘চলবে’ লেখা ওষুধের মতো নিয়মিত
তুমি-
খুব যত্নের অগোছালো ড্রেসিং টেবিলের অপরিহার্য কাঁচের মতোন দরকারী
তুমি-
কখনো সখনো হলকা গা গরমেও লিভিং থার্মোমিটার
তুমি-
সদ্যস্নান শেষ করা বালিকার মেঘলা চুলের গন্ধের মতোন তীক্ষ্ণ
তুমি-
ফিরোজা রঙের শাড়িতে কি অদ্ভুত মুগ্ধতা!
তুমি-
ভুলে যাবো যাবো করেও ভালোবেসে ফেলা নিখুঁত যন্ত্রণা
তুমি-
ট্যাল্কম পাউডারে দরদর করে ঘেমে যাওয়া মাঝদুপুর
তুমি-
প্রচন্ড ক্ষুধায় কাধে ঝোলানো টিফিন ক্যারিয়ার
তুমি-
হৃদয় জুড়ে এক বিরতিহীন সেলাইমেশিন