কবিতা সময়ের কথা
কবি মোঃ মুসা
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

শিশিরে জল দেখেছি সবুজ খোঁপায়
দূর্বা ঘাসের যোয়ান অঙ্গের চাদরে,
বিছিয়ে লিখেছে আজ সকালের ঘরে
রাতে জড়িয়ে পরেছে পরম আদরে।

সরিষার ফুলে কেবা? হলুদ মাখাল
অম্বর থেকে ভূতলে মেঘের বর্ধন,
হাতের কাছে এনেছে বাংলার সকাল
দুই হাতে মুঠো ভরে করেছি গ্রহণ।

প্রকৃতি নিজের গুণে দাঁড়িয়ে ঠেকেছে
উর্বর পুষ্টি খাবারে শরীরে সৈনিক,
এমন ধনী প্রকৃতি আর কোথা আছে
ওরাই ছাহেন শাহ বাংলার কৌণিক।

মাটির গালা শুকিয়ে খসখসে জিব
একটি শিশির বিন্দু বহু প্রতীক্ষিত
নিজের জরুরৎ ওঠে জীবন বৈশিষ্ট্য
বাংলার প্রকৃতি রুপ ধরে ওতপ্রত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted