কবিতা তবু রেখো মনে
কবি মো কাওছার আহমদ
সময় ২০২১
লিখার স্থান বিয়ানীবাজার, সিলেট।
4/5 - (3 votes)

তোমাকে ভালোবেসেছি কিনা এই প্রশ্নের জবাব
আমার কাছে নেই, তোমার কাছেও নেই
তুমি আমাকে একচুল পরিমাণ নাকি পৃথিবীর
                          সমস্ত ফাঁকা জায়গাসম,
নাকি সমুদ্রের জলস্রোত পরিমাণ ভালোবাসো
সে কথাও উল্লেখ নেই বইয়ের পাতায়,
না ছিলো চোখের জলে, না ছিলো কথার ছলে,
                 না ছিলো চোখের বাঁকা চাহোনিতে,
তবুও রেখো মনে আমার দু’একটি কবিতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted