| কবিতা | ভাঙ্গা কলম |
| কবি | মোঃ মাহফুজ আহমেদ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
অনেক দিন হলো ভাবতেছি তোমাকে নিয়ে কিছু লিখব।
একটু আগে লিখতে বসেছিলাম।
কি লিখব ভাবতেছি,তোমাকে নিয়েই লিখব।
কলমটা হাতে নিয়ে লেখা শুরু করলাম।
একটু খানি লেখা মাত্র কলমের কালি শেষ হয়ে গেলো।
ভাবলাম তোমাকে নিয়ে আমার আর হয় তো লেখা হবে না।
তারপর কলম খোজা শুরু করলাম,
খুজতে খুজতে একটা ভাঙ্গা কলম পেলাম।
আবার লেখা শুরু করলাম,
তোমাকে নিয়ে অনেক কিছু লিখলাম।
এখন তো লেখা শেষ।
ভাবলাম কি লিখছি একটু পড়ি।
পড়ার সময় দেখি,
আমার হাতের লেখা আমি নিজেই বুঝি না।
হাইরে নসিব আমার।
মোল্লা—