কবিতা পড়তে হবে
কবি মাজেদুল হক
কাব্যগ্রন্থ জাদুর কাঠি
সময় ৯.০৬মি:
উৎসর্গ ভাইবোনের স্বরণে
লিখার স্থান পাটলী
সম্পৃক্ততা শিশু বিষয়ে উপদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

ছুটির দিনে মনের সুখে
চলছে খোকা মাঠে,
বাবার সাথে দিন-দুপুরে
ইচ্ছে মতো খাটে।

মাঠের ধূলি খোকার গায়ে
সবই গেল মেখে,
এখন খোকা কাজের ছেলে
হাসছে বাবা দেখে।

রোদের তাপে ঘামছে খোকা
বাবায় বলে রাখো,
গাছের ছায়া জুড়ায় দেহ
একটু বসে থাকো।

বুঝায় বাবা পড়তে হবে
রাখিস মনে খোকা,
মুর্খ হলে সুযোগ বুঝে
দেয় মানুষে ধোকা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted