| কবিতা | শূন্য গল্প |
| কবি | এ.এম.ইউসূফ |
| কাব্যগ্রন্থ | বিসুখ |
| সময় | ফেব্রুয়ারী, ২০২১ |
| লিখার স্থান | ময়মনসিংহ |
সহস্র শালিকের চিৎকারে বিঘ্ন হানে মহর্ষির মহাধ্যানে,
জল শুড়ে থমকে থাকে বুনো হাতিযূথ!
শিকার হারায় ক্ষুধার্ত চিতা;
চায় ফিরে হরণীর পানে।
ক্লান্ত লতা দোল খায় আচমকা’ই, ভীত বাতাসে-
তুমি নেই, তুমি নেই কেনো?
অরণ্য হয় বৈরী’
প্রেমিকের দীর্ঘশ্বাসে!!