| কবিতা | সমর্পণ |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ২৭ জুলাই, ২০২০ রাত |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
সন্তপর্ণে সপিঁলাম তোমায় এ মন,
আজ থেকে হলে তবে, আমার প্রিয়জন।।
আগলে রেখো, আমায় তুমি,
প্রতি প্রহর, সারাক্ষণ।।
সপেঁ দিলুম এ মন তোমায়,
যতন করে রেখো,
রাখতে যদি নাই পারো, অন্তত-
নামটি মনে রেখো..!
প্রয়োজন ছাড়া রইয়ো পাশে,
দেখবো আমিও,
কতো বাধা-বিপত্তি আসে,
বলবো তখন একটু হেসে,
ধন্য তোমায় ভালোবেসে..!