কবিতা শুধু তুমি
কবি মাঈদা মুসকান
সময় ০৯ ডিসেম্বর; ২০২০
উৎসর্গ প্রিয়জনকে
লিখার স্থান উত্তরা,ঢাকা
4/5 - (2 votes)

 

 

আমার লাল আলতা পড়া হাত,

তোমার অনবদ্য ভালোলাগার এক উপন্যাস

সেই উপন্যাসের চরিত্রে, তোমায় বসতে দেবো।

মুড়ি-মুড়কি খেতে দেবো।

প্রিয়, তুমি প্রসন্ন হলে পরে,

তোমার কাছে ভালোবাসাটা চেয়ে নেবো।

কারণ, এ জীবনে চাই তোমাকে,

শুধু তোমাকে।

অবিরাম- অনবরত।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted