| কবিতা | ভালোবাসা হইলো না |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ২৮ ফেব্রুয়ারিরি, ২০২১ ভোর ০৬:৩৫ |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
তারে প্রথম দেখা হইলো, কথা হইলো,
ছোঁয়া হইলো না;
আমার; ভালোবাসা হইলো না।।
কাছে আইলো, পাশে বইলো,
অনুভব করা হইলো না;
আমার; ভালোবাসা হইলো না।।
বন্ধুত্ব হইলো, প্রেম হইলো,
ভালোবাসা হইলো না;
আমার; ভালোবাসা হইলো না।।
সময় আইলো, সময় গ্যালো,
তারে বলা হইলো না;
আমার; ভালোবাসা হইলো না।।
বৃষ্টি আইলো, সন্ধ্যা নামলো,
তার লগে হাঁটা হইলো না;
আমার; ভালোবাসা হইলো না।।
জ্বর আইলো, রোগ হইলো,
সে মাথায় হাত বুলাইতে আইলো না;
আমার; ভালোবাসা হইলো না।।
আমি পুরান হইলাম, তার নতুন কেউ হইলো,
আমায় আর, ভালোবাসলো না;
আমার; ভালোবাসা হইলো না।।
সে উড়ে গেলো, অনেক দূরে গেলো,
পেছনে ফিরা তাকাইলো না;
আমার; ভালোবাসা হইলো না।।
সে চইলা গ্যালো, আমাগো বিচ্ছেদ হইলো,
আমার তারে ছোঁয়া হইলো না;
আমার তারে ভালোবাসা হইলোনা রে,,,
আমার ভালোবাসা হইলো না।।