| কবিতা | ভালোবাসা কাঁদায় |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ০৫ মার্চ, ২০২০ সকাল ১০:৩৫ |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
এ মন যেতে চায়, তোর মন আঙিনায়
ভালোবাসা শিখে, ভালোবাসতে শিখায়;
পরিণামে, ভালোবাসা কাঁদায়।।
আমার মন জুড়ে শুধু তোর ছুটাছুটি, তুই ই মনের উঠোনটায়,
কারণে-অকারণে এ মন, তোরই কাছে আসতে চায়;
বিপরীতে, ভালোবাসা কাঁদায়।।
তোর হাসি দেখতে, মানুষটা তোকে রোজ হাসায়,
আড়ালে সেই মানুষটাই কেঁদে যায়;
আচ্ছা, ও কি সেটা দেখতে পায়....????
নাহ..! - তবে...???
তবে, ভালোবাসা কাঁদায়।।
কি হাসিখুশি ছিলেম আমরা,
আমার দুনিয়া ছিলি তুই, আর তোরটা ছিলো ঘিরে আমায়;
হঠাৎ করেই এসব কিছু, কিভাবে বদলে যায়...??
উত্তর দিতে বললে কেনো তুই, হয়ে যাস নিরুপায়...!!??
ও বুঝেছি, কারণ কি..!
ঐ একই!!
ভালোবাসা কাঁদায়।।
এরই মাঝে তোর জীবন থেকে, আমি মেঘ হয়ে উড়ে যায়,
তুইতো দেখি,বেশ ভালোই আছিস, অন্যের বন্দি খাচাঁয়,
তবে কেনো, আমার খাচাঁয় থাকা, ছিলো তোর দায়....????
ওহ !! মনে ছিলো না!!
ভালোবাসা ই তো কাঁদায়।।
আচ্ছা তবে, যাচ্ছি চলে, আর মনে রাখিস না , এই আমায়;
তুইতো আগেই, গেছিস ভুলে, বিরহ নামের সন্ধ্যা নামায়...!!
আমিতো ছিলাম, ভালোবাসা ও দিলাম,
পার করলাম জীবন, তোর ই অপেক্ষায়,
তুইতো আমার, ভেঙে দিলি সব; অন্যের সিক্ত ভালোবাসায়।।
তবে কেনো তোর ই কথা, এখনো আমায় ভাবায়...????
ভালোবাসা কেনো কাঁদায় রে সখী....
ভালোবাসা কেনো কাঁদায়......???????