| কবিতা | প্রেম মেলেনা |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ০৩ মার্চ, ২০২০ রাত ১০:৩৫ |
| উৎসর্গ | বর্তমান তরুণ প্রজন্ম |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
ওরা বিলাসের লাগি চায় প্রেম,
প্রেম মেলেনা,,
খেলতে থাকে মন নিয়ে করে ছলনা,
প্রেম মেলেনা।।
ওরা নগ্নতায় খোঁজে প্রেম,
প্রেম মেলেনা,
শরীরভোগ শেষে ছেড়ে দেয় হাত,
সম্পর্ক আর এগোয় না,,
প্রেম মেলেনা।।
ওরা সাজুগুজুতে খোঁজে প্রেম
প্রেম মেলেনা,
অলংকার-প্রসাধনী দিয়ে নতুন রুপে নেয়,
তৃপ্তি মেটে না,
প্রেম মেলেনা।।
ওরা মেসেঞ্জারে খোঁজে প্রেম,
প্রেম মেলেনা,
কথা হাজার, মেসেজ হাজার, সিন হয়না
প্রেম মেলেনা।।
ওরা বুঝতে চায় এই প্রেম,
কিন্তু প্রেম মেলেনা,
যেদিন বিলাসিতা-নগ্নতা ত্যাগ করে,আগলে রাখতে শিখবে,
সেদিন হবে প্রেম।
কিন্তু এসব ওরা বোঝেনা,,
তাইতো এখন আগের মতন,
প্রেম মেলেনা।।