কবিতা দুজনা
কবি মাঈদা মুসকান
সময় ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ভোর ০৬:৩৫
লিখার স্থান উত্তরা,ঢাকা

কথা ছিলো, দেখা হবে; প্রতি ভোরে; দুজনার
তুমি কোথা, আমি কোথা
মন চাইলেও, মানে না।।
আমি আকাশ, তুমি বাতাস, মিলেমিশে; দুজনা,
মাতাল হবার, ইচ্ছে ছিলো,
হয়ে হয়েও, হলোনা।।
আমি শূন্য, তোমার জন্য, থেমে গেছে সব; তুমিহীনা,
কেনো অমত? ভালোবেসেছিলাম তো বেশ,
দুজনকেই-দুজনা।।
বৃষ্টি গড়িয়ে, হাত বাড়িয়ে, পাশাপাশি ছিলাম; দুজনা,
আজ নেই, তবে আছে,
তুমিবিহীন, এক যন্ত্রণা।।
বৃষ্টি থামে, সন্ধ্যা নামে, কেউ আর আমায়; খোঁজে না,
তুমি দূরে, অনেক দূরে;
মন বোঝেও, বোঝেনা।।
মনে পড়ে? ভালো ছিলাম, একইসঙ্গে; দুজনা,
এখন সে স্মৃতি, জমে গ্যাছে,
দেয় শুধুই, শান্তনা।।
আজ একা, বড়ো একা, তাও তোমায়; আর খুঁজিনা,
তোমার এতো নিয়ম; রীতি-নীতি,
আমি সরল মানুষ, বুঝি না।।
তোমার স্মৃতি, আঁকড়ে ধরে, আমি আর; এলিনা,
হেঁটে যাই দূরে, হাসি হালকা সুরে,
তবে ভালোবাসি; আর বলিনা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted