| কবিতা | তবে চলে এসো |
| কবি | মাঈদা মুসকান |
| সময় | ১১ আগষ্ট, ২০২০ রাত ১১:৩৫ |
| লিখার স্থান | উত্তরা,ঢাকা |
জানো?? অন্ধকারে ভীষণ ভয় করে আমার!!
তুমি কি আলো হয়ে আসবে? উজ্জ্বল করে দিতে আমায়? যেখানে ভালোবাসার সন্ধ্যে নামায়?
তবে সময় থাকতে চলে এসো।
জানো?? পানির গভীরতা দেখে ভীষণ ভয় করে আমার!! তুমি কি স্রোত হয়ে আসবে? বয়ে নিয়ে যাবে কি, আমায়? অবিকল ভালোবাসার স্রোতের মহিমায়?
তবে সময় থাকতে চলে এসো।
জানো?? একা থাকতে ভীষণ ভয় করে আমার?
তুমি কি আমার সঙ্গী হয়ে আসবে? সঙ্গ দিতে আমায়? ছেয়ে থাকবে কি সরলতার প্রতিমায়?
তবে সময় থাকতে চলে এসো।
তবে সময় থাকতে চলে এসো এক বর্ষায়,
তুমি আর আমি এক অমাবস্যায়,
আবদ্ধ কিছু পবিত্র বন্ধনের আশায়,
ভরবো তোমায় ভালোবাসায়!!!
আচ্ছা, তুমি কি নেবে আমার সেই ভালোবাসা???
তবে চলে এসো।।