কবিতা চাওয়া
কবি মাঈদা মুসকান
সময় ২৭ জানুয়ারি, ২০২১ ভোর ০৬:৩৫
লিখার স্থান উত্তরা,ঢাকা
Review This Poem

আমি চেয়েছিলাম, একটা মন্থর বিকেল,
    যেখানে তোমার-আমার সময়,সানন্দ্যে কাটুক।।
আমি চেয়েছিলাম, তোমার মনের রাজ্যের এককাল,
   যেখানে সবসময় বসন্ত, অজস্র ফুল ফুটুক।।
আমি চেয়েছিলাম তোমার সঙ্গে কাটাবো প্রতিটা সকাল,
   যেখানে পাখিরা কিচিরমিচির করে খুশি বাটে, তা বাটুক।।
আমি চেয়েছিলাম তোমার সঙ্গে বাঁচবো চিরকাল,
  সেখানে যতো বাধা-বিপত্তি আসার, আসুক।।
       কিন্তু, এমন আর হইলো কই..?
      মাটির পাত্রের মতো, কিছুদিন, তুমি থাকলা,
      আর একদিন..?ধপ্ কইরা আমার সব চাওয়া..?
           – ভাইঙা দিলা!!
ভাঙার থাকলে অন্যকিছু ভাঙতে!
স্বপ্ন-আশা-মন-ভাবনা কি তোমার হাতের পুতুল??
     চাইলেই ভাইঙা দিবা??
                আমার স্বপ্ন ছিলো গড়ার।
                আর তোমার,? ভাঙার!!
কিন্তু মন খারাপ কইরা ও তো থাকবার পারিনা,
থাক আমার থেকে বরং ভালোবাসাই নিবা!!
          আজ, আমার কোনো আফসোস নাই,
           কিন্তু প্রার্থনা একটাই,
       তুমি ও ভালো থাকো, আমিও চেষ্টা করে যাই,
          তোমায় ভুলে থাকতে চাই,আমি;
           একটু, ভালো থাকতে চাই!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted