বাংলা কবিতা, ক্ষণজমা কবিতা, কবি মাঈদা মুসকান | কবিতা অঞ্চল
কবিতা ক্ষণজমা
কবি মাঈদা মুসকান
সময় ০৩ মার্চ, ২০২০
উৎসর্গ স্যার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Review This Poem

কতটুকু জানি, আর কতটুকু পারি
তবুও যে ভালোবাসি,
দিতে চাই রাশি রাশি
বিন্দুতে সিন্ধুকে ভরি।।

তেমনি সিন্ধু এক ব্যোমকেশ তুমি,
উপন্যাস,গল্প আর-
নাটকের সমাহার,
পেয়েছে যে তোমার মাতৃভূমি।।

লেখক, শিল্পী তুমি,গুণী নিজো গুণে,,
ওকালতি-জ্যোতিষী আর,
কলমে ছবির বাহার,
প্রাণের বীজ গেছো বুনে।।

জন্মমৃত্যুর মাঝে অতিথি তুমি এক,
ধন্য করিয়া গেছো,
হৃদয় ভরিয়া আছো,
তোমারই অমরতা থাক বেঁচে থাক।।

স্যালুট জানাই তবো মৃত্যুহীন প্রাণে,
তুমি শরদিন্দু,,
তুমিই সাহিত্য সিন্ধু,,
ক্ষণজমা শিল্পী তুমি,ধরণী তা মানে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted